Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

খালে পড়েও বাঁচল ৭ মাসের শিশু সাবরিন

admin • 23 Jun 2024, 03:52 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খালে পড়েও বাঁচল ৭ মাসের শিশু সাবরিন

বাবার কোলে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাত মাসের শিশু সাবরিন। সে হয়তো জানে না, তার মা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ছোট্ট মেয়েকে নিয়ে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মারা যান রাইতি খান (৩৫)।

বরগুনার আমতলীতে শনিবার বৌভাতে যাওয়ার সময় সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ছিলেন রাইতি।

শনিবার দুপুরে আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়ন এবং ৪ নম্বর হলদিয়া ইউনিয়নের মাঝামাঝি হলদিয়া হাট ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং আরো তিনজন নিখোঁজ।

জানা গেছে, সাবরিনের মা মাইক্রোবাসে ছিলেন। সেতু ভেঙে মাইক্রোবাস যখন খালের মধ্যে ডুবে যাচ্ছিল, তখন রাইতি খান তার কোলে থাকা সাবরিনকে কচুরিপানার ওপর ফেলে দেন।

পেছনের অটোয় ছিলেন শিশুটির বাবা। অটোও পানিতে ডুবে যাচ্ছিল। কোনোভাবে অটো থেকে বের হয়ে সাঁতরে ওপরে উঠে আসতেই তার চোখ পড়ে কচুরিপানার ওপর। পরে তিনি নিজ সন্তান সাবরিনকে উদ্ধার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।