Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ফখরুল, বিদেশ পাঠানোর দাবি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ফখরুল, বিদেশ পাঠানোর দাবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১২ আগস্ট) রাজধানীর বনানীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছেলে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে এ দাবি জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘গতকালও আমি হাসপাতালে ছিলাম। উনার (খালেদা জিয়া) চিকিৎসায় মেডিকেল বোর্ড হয়েছে। সেই বোর্ডের চিকিৎসকরা খুব উদ্বিগ্ন। তারা মনে করছেন—অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো না হলে দেশে তার চিকিৎসা সম্পূর্ণভাবে সম্ভব হবে কি না তারা নিশ্চিত নন।’

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘মেডিকেল বোর্ডর চিকিৎসকরা বার বার বলেছেন; খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে এডভান্স সেন্টারে পাঠানো উচিত। গতকালও তাদের সঙ্গে আমার আলাপকালে তারা এই কথা বলেছেন। তাকে বিদেশে পাঠানো খুবই দরকার।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন। তার মুক্তির দাবিতে দেশজুড়ে মানুষ সোচ্চার হয়েছে। অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন, তার সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করুন। নয়তো, গণতন্ত্র মুক্তির জন্য যে আন্দোলন শুরু হয়েছে, সেই দাবি আদায় করে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে মুক্ত করবে।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।