Wednesday, 21 October 2026
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
আর্ন্তজাতিক

খাবারের বদলে সন্তানকে ফ্রিজে রাখলেন মা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
খাবারের বদলে সন্তানকে ফ্রিজে রাখলেন মা

বর্তমানে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত ভাবতে পারেন না অনেকে। কেউ কেউ তো খাওয়া-দাওয়া ভুলে যান স্মার্টফোনে সময় দিতে গিয়ে। তবে সম্প্রতি মোবাইল ফোনে আসক্তির এক চূড়ান্ত দৃষ্টান্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায় টানা ফোনালাপে মগ্ন এক মা খাবারের বদলে কোলের সন্তানকেই রেফ্রিজারেটরে ভরে রাখেন! তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন শিশুটির বাবা।

সন্তান কোথায়, জানতে চান স্ত্রীর কাছে। এরপর আশপাশে খুঁজতে শুরু করেন। শেষ পর্যন্ত কান্নার শব্দ অনুসরণ করে ফ্রিজের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্রাইম রিপোর্টস ইন্ডিয়ার অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়।

মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। ওই মায়ের এমন কাণ্ডজ্ঞানহীন আচরণ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেক নেটিজেন। এদিকে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন, সচেতনতার বার্তা দিলেও ভাইরাল হতে এমন কাণ্ড করে থাকতে পারেন ওই দম্পতি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।