Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

খাগড়াছড়িতে ১০ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
খাগড়াছড়িতে ১০ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাহাড়ে শীত জেঁকে বসেছে। শীত নিবারণে খাগড়াছড়িতে অসহায় শীতার্ত ১০ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে শহরের কদমতলী এলাকায় পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলোতে বিতরণ করা হয়েছে।

পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র আরও একবার নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংকেচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।