Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই : সাদ্দাম হোসেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করতে আসি নাই : সাদ্দাম হোসেন

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, "বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা আমাকে ছাত্রলীগ সভাপতির দায়িত্ব দিয়েছেন। ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা বাহাদুরী দেখানোর জন্য আমি রাজনীতি করতে আসে নাই।"

 

সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৪ টায় 'তারুণ্য গড়বে পঞ্চগড়' সংগঠনের আয়োজনে দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পৌরসভার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।

 

সাদ্দাম আরো বলেন, "সততা, বিনয়, পরিশ্রম এবং মানুষের পাশে থাকার তারনা নিয়ে আজকে আমরা রাজনীতির পথে নেমে এসেছি। ভোগ বিলাস কিংবা নিজের পকেট ভরানোর জন্য রাজনীতি করতে আসি নাই। এটা হতে হবে, ঐটা হতে হবে এটার মানে রাজনীতি নয়, আপনাদের যেটা প্রয়োজন সেটার বাস্তবায়ন করাই হলো আমার কাছে রাজনীতির সমার্থক শব্দ।"

 

ছাত্রলীগ সভাপতি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন, রাস্তাঘাট ও আধুনিক অবকাঠামো তৈরি করে দিয়েছেন, ছেলেমেয়েদের ট্রেনিং সেন্টার করে দিয়েছেন। এই সরকার তথা শেখ হাসিনার গণমুখী নীতির সুযোগ-সুবিধা যেন দেবীগঞ্জের মানুষ গ্ৰহন করতে পারে সেটির জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করবো।"

 

সাদ্দাম হোসেন আরো বলেন, "আমাদের এখানকার স্কুলগুলো, কলেজগুলো যেন একটি মডেল স্কুল, কলেজে পরিণত হতে পারে, সে ব্যাপারে আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যারা বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমি বিশ্বাস করি, আজকে নতুন যে পথচলা শুরু হলো, জীবনের শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের পাশে থাকবো। বোদা, দেবীগঞ্জ তথা আধুনিক, সমৃদ্ধ পঞ্চগড় গড়ার জন্য কাজ করে যাব।"

আলোচনাসভা শেষে, দেবীগঞ্জ পৌরসভার ২ হাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী হুমায়ুন, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু নোমান ও সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।