Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

‘ক্লিন জামালপুর, গ্রিন জামালপুর’ কর্মসূচির উদ্বোধন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
‘ক্লিন জামালপুর, গ্রিন জামালপুর’ কর্মসূচির উদ্বোধন

‘ক্লিন জামালপুর, গ্রিন জামালপুর’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে শুরু হয়েছে পরিছন্নতা অভিযান। শনিবার (২৭ জানুয়ারি) জামালপুর পৌরসভার আয়োজনে এ অভিযান শুরু হয়।

 

এ উপলক্ষে সকালে স্থানীয় জিলা স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পরিষ্কার পরিছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।

 

বক্তারা বলেন, জামালপুরকে পরিষ্কার রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। কারোর একার পক্ষে সারা জেলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এ সময় যার যার অবস্থান থেকে বাসা-বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান বক্তারা।

 

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, জনপ্রতিনিধি, সংবাদকর্মী, সুশীল সমাজ ও শ্রমিক সংগঠনসহ সকল স্টেকহোল্ডাররা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।