Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এক্সক্লসিভ জাতীয়

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, ছড়িয়ে পড়েছে হাড়ে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আক্রমণাত্মক প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যা ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার (১৮ মে) বাইডেনের অফিস থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

 

৮২ বছর বয়সী বাইডেনের মূত্রজনিত সমস্যার কারণে গত সপ্তাহে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তার ক্যানসার ধরা পড়ে।

 

এই ক্যানসারটি একটি উচ্চমাত্রার রোগ হিসেবে চিহ্নিত হয়েছে। তার গ্লিসন স্কোর ৯ (সর্বোচ্চ ১০-এর মধ্যে)। ক্যানসার রিসার্চ ইউকের মতে ক্যানসারটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন উচ্চগ্রেডের জন্য।

 

বিবৃতিতে বাইডেনের অফিস জানায়, এই ক্যানসারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে।

 

বাইডেনের পরিবার চিকিৎসকদের সঙ্গে ‘চিকিৎসার উপায়গুলো পর্যালোচনা করছেন’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

খবর: বিবিসি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।