Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে মামলা

চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী ১১২ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে ও আরও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেছে সদর মডেল থানা পুলিশ।

 

বুধবার (১৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তবে নাম থাকা আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

ওসি মো. মেহেদী হাসান জানান, দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এরপরই ১২ জনের নাম উল্লেখ করে ও ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। তবে কখন ও কোথা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে তা নিশ্চিত করেননি ওসি মো. মেহেদী হাসান। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।