Wednesday, 28 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কেরানীগঞ্জ মডেল টাউনের ১০তলা ভবনে আগুন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জ মডেল টাউনের ১০তলা ভবনে আগুন

রাজধানীর কদমতলীতে কেরানীগঞ্জ মডেল টাউনের একটি ১০তলা আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

 

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে খবর পেয়ে তাদের সদস্যরা ঘটনাস্থলে যান। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৩টা ৩০ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

 

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, আনুমানিক ১০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

তবে এলাকাবাসীর দাবি, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।