Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ মরদেহ উদ্ধার

admin • 04 Apr 2026, 05:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড: ৫ মরদেহ উদ্ধার
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।   শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে।   তবে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। এর আগে শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।   ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।