Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

admin • 31 Jul 2023, 10:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ফজলুল হক খান (৭২) নামে এক মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নিয়ে সোহেল বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সন্ধ্যায় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম নাদের আলী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।