Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

কেজিতে জিরার দাম কমেছে ৪০০ টাকা

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কেজিতে জিরার দাম কমেছে ৪০০ টাকা

পবিত্র রমজান ও ঈদ মাথায় রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে জিরা আমদানি। ফলে প্রতি কেজিতে ৪০০ টাকা দাম কমেছে মসলাজাতীয় পণ্যটির।

 

গত বছর দেশের বাজারে কেজিপ্রতি জিরা বিক্রি হয় ৪০০ থেকে ৪৫০ টাকায়। তবে ডলার সংকট, আমদানি শুল্ক বৃদ্ধিসহ নানা অজুহাতে কয়েক দফা বেড়ে গেল মাসেও খুচরা পর্যায়ে ভারতীয় জিরা বিক্রি হয় সর্ব্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়। এখন সেই জিরাই পাওয়া যাচ্ছে ৭২০ থেকে ৮৫০ টাকা কেজিতে।

 

ভারত থেকে আমদানি করা ভালো মানের জিরা কাকা ৭২০ টাকা, বাবা ৭২০ টাকা, মধু ৭২০ টাকা, অমরিত ৭২০ টাকা, সোনা ৭৩০ টাকা এবং ডিবিগোল্ড ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

দাম কমায় ক্রেতার পাশাপাশি খুশি বিক্রেতারাও। তারা জানান, এতে বেড়েছে কেনাবেচা। হিলি বাজারের মসলা ব্যবসায়ীরা বলছেন, ভারতে নতুন জিরা ওঠায় বন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে। যে কারণে দর কমছে।

 

হিলি বাজারে ক্রেতা রহমত মিয়া বলেন, ১ মাস আগেও জিরার আকাশছোঁয়া দাম ছিল। ১০০ গ্রাম কিনতে হয়েছে ১১০ টাকায়। এদিন শুনলাম কেজিতে ৪০০ টাকা কমেছে।

 

হিলি বাজারে বিসমিল্লাহ মসলা ঘরের ব্যবসায়ী আওলাদ হোসেন বলেন, গত বছর ভারতে জিরার ফলন কম হয়। ফলে বন্দর দিয়ে আমদানিও কমে যায়। যে কারণে জিরার দাম বাড়তে বাড়তে প্রায় ১ হাজার ২০০ টাকায় ওঠে। তবে এখন প্রতিবেশী দেশে নতুন জিরা ওঠায় আমদানি বেড়েছে। তাই ব্যাপক দরপতনও ঘটেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।