Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে কুমারখালীর আইনজীবীদের সাফল্য

admin • 07 Mar 2026, 02:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচনে কুমারখালীর আইনজীবীদের সাফল্য
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে কুমারখালী উপজেলার একাধিক আইনজীবী গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কুমারখালীর কৃতি সন্তান এ্যাড: শেখ মোঃ আবু সাঈদ। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এ্যাড: আব্দুর রহমান।
এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাড: এস এম শাতিল মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ্যাড: নাজমুন নাহার। কমিটির সিনিয়র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড: আকতার হোসেন আক্তার এবং জুনিয়র সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাড: রবিউল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নিজস্ব মুক্তমঞ্চে অনুষ্ঠিত এক সভায় নব-নির্বাচিত মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদ্য বিদায়ী সভাপতি, কুমারখালীর কৃতি সন্তান সিনিয়র অ্যাডভোকেট হারুন অর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন আপিল বিভাগের চেয়ারম্যান, কুমারখালীর আরেক কৃতি সন্তান শ্রী সুধীর কুমার শর্মা এবং জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার এ্যাড: কে এম আব্দুর রব।
সভায় নব-নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির উন্নয়ন ও আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।