Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

কুষ্টিয়ার ৪ উপজেলায় এনসিপির নতুন সমন্বয় কমিটি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার ৪ উপজেলায় এনসিপির নতুন সমন্বয় কমিটি
সততা ঐক্য অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) কুষ্টিয়া জেলার ৪টি উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টির প্যাডে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরিত কুমারখালী, খোকসা, মিরপুর ও ভেড়ামারা উপজেলার কমিটি প্রকাশ করা হয়েছে। সেখানে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা, মিরপুর উপজেলা, খোকসা উপজেলা ও ভেড়ামারা উপজেলার কমিটি প্রকাশের সঙ্গে সঙ্গে স্যোসাল মিডিয়াতে শুভেচ্ছার ঝড় উঠে।
জানা যায়, কুমারখালী উপজেলার সমন্বয়ক কমিটিতে প্রধান সমন্বয়ক হয়েছেন মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী এ্যাডঃ আব্দুল হালিম বাদশা, আসাদুজ্জামান খান আলী ও মাহমুদ শরীফ। এছাড়াও সদস্য রাখা হয়েছে সিফাত উল্লাহ বিশ্বাস লাল্টু, আব্দুর রহিম, আসলাম উদ্দিন, রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনু, বিপুল হোসেন, ফাহিম এশারক ও রিপন হোসেনকে।
মিরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী করা হয়েছে বুলবুল আহমেদকে যুগ্ম সমন্বয়কারী ইকরামুল হক, জহুরুল ইসলাম তিতু বিশ্বাস, শুকমান আলী এবং সদস্য রাখা হয়েছে রাকিবুল ইসলাম, সামিউল ইসলাম, আলিফ হোসেন, রুহুল আলী, লোকমান হোসেন, রফিকুল ইসলাম, শামসুল আলম, ওসমান গনি, রফিকুল ইসলাম, সাবারুল, রনি আহমেদ, শেরেকুল ইসলাম, সাদাত হোসেন ও ফারুক হোসেনকে। খোকসা উপজেলায় সাজ্জাতা হোসেনকে প্রধান সমন্বয়কারী এবং শাহাবুদ্দিন শেখ, সিমলা খাতুন ও আব্দুল আজিজ কে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে ।
এছাড়াও সিরাজুল ইসলাম, শামিমা আক্তার সীমা, মাহাবুবউল আলম, হযরত আলী, আহসান হাবীব লিংকন, সাইদুর রহমান ও চয়ন শেখকে সদস্য করা হয়েছে।অপর দিকে ভেড়ামারা উপজেলায় প্রধান সমন্বয়কারী হয়েছেন শোভন আহমেদ এবং যুগ্ম সমন্বয়কারী হয়েছেন অভি রাজ, শরীফ মোল্লা ও আনাজ মণ্ডল।
সদস্য হয়েছেন সজিবুল ইসলাম, সোহাগ আলী, মোয়াজ্জেম হোসেন, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, রিন্টু আলী, সুমন আলী, বাদশা আলী, শাহাবুল ইসলাম, সোহরাব ডাক্তার ও সাকিব আলী। উক্ত সমন্বয় কমিটিকে আগামী তিন মাস অথবা আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত নিন্মোক্ত কমিটি অনুমোদন করা হলো বলেও জানানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।