Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ার চাল সিন্ডিকেটের রশিদ গ্রেফতার

admin • 16 Nov 2024, 09:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার চাল সিন্ডিকেটের রশিদ গ্রেফতার

কুষ্টিয়া সদর উপজেলা থেকে বাংলাদেশ অটো মেজর হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রো ফুডের মালিক আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।

   

শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

   

কুষ্টিয়া সদর থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার খাজানগর এলাকা থেকে আব্দুর রশিদকে গ্রেফতার করে পুলিশ।

   

চালের দাম বৃদ্ধির সিন্ডিকেটের সঙ্গে জড়িত আব্দুর রশিদ। এছাড়া ব্যাংক ঋণ খেলাপি হিসেবে তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।