Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) বিকেল ৩টা ২৩ মিনিটের দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ৫ জন শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো। 

মৃত ওই শিশুর নাম রায়ান (৬)। সে কুষ্টিয়া সদরের হরিপুর ইউনিয়ন এলাকার সোহাগ ইসলামের ছেলে। আজ সকাল সাড়ে ১১টার দিকে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত ১ সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল। স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল কিন্তু আজ অবস্থা খারাপ হলে বাচ্চাকে দ্রুত মেডিকেলে ভর্তি করা হয়।

 

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, আজ রোববার সকাল সাড়ে ১১টায় রায়ান নামের শিশুটি হাম ও সেফটিক শক রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। বিকেল ৩টা ২৩ মিনিটের দিকে শিশুটি মারা যায়।

 

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২৩ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।