আগামীকাল সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
আজ ২৮ শে অক্টোবর রোজ শনিবার বিকাল ৫ ঘটিকায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষার এবং সাধারণ সম্পাদক মানব চাকীর নেতৃত্বে অর্ধ-শতাধিক মোটরবাইক শো-ডাউন মিছিলের মাধ্যমে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হত্যা, পুলিশ বক্সসহ বাসে ও দোকানপাটে অগ্নিসংযোগকারী এবং নৈরাজ্য ও নাশকতা সৃষ্টিকারী বিএনপি জামায়াত নেতৃত্বাধীন সরকার বিরোধী চক্রের ২৮ অক্টোবর কর্মসূচির প্রতিবাদ জানানো হয়েছে।
শো-ডাউন মিছিলটি এন.এস রোড ও কুষ্টিয়া পাবনা মহাসড়ক প্রদক্ষিণ করে শহরের অলি গলিতে প্রতিবাদ শ্লোগানে মুখরিত করে পুরো কুষ্টিয়া শহরতলী। একই সাথে আগামীকালের হরতাল প্রত্যাখ্যান করে নিয়মিত জীবনযাত্রা পরিচালনায় শহর পাহারায় কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে উল্লেখ করে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মানব চাকী। যেকোনো নাগরিকের ব্যবসা বাণিজ্য পরিবহণ সংক্রান্ত কোনো সন্ত্রাস কার্যক্রমের খবর থাকলে পরিচয় গোপন রেখে তাকে জানানোর অনুরোধ করেন জেলাবাসীকে।
ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষার মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে বলেন, " কুষ্টিয়ার মাটি, হানিফ ভাইয়ের ঘাঁটি, আজ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও গণতান্ত্রিক নির্বাচনকে বানচাল করতে ঢাকায় বিএনপি জামায়াত নিজেদের আসল রুপ দেখিয়েছে, আমেরিকার মানবাধিকারের চোখ বাংলাদেশের রাস্তায় পুলিশ হত্যা দেখেনা, তাই নিজ দেশের আত্মমর্যাদা বিবেচনায় স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পুনরায় নির্বাচিত করবে এবং আগামীকালের হরতাল প্রত্যাখ্যান করতে কুষ্টিয়ার রাজপথে মাঠে আছে হানিফ ভাইয়ের সুসংগঠিত কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগ।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মমিনুল হক মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌকির আহমেদ, অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, শোয়াইব আহমেদ শাওন, মিনহাজ উদ্দিন শিমুল, শাকিল আহমেদ জালাল, এ. কে আজাদ, জয় শেখ, শেখ সজীব, ইশতিয়াক আহমেদ বাধন, মমিনুল হক মিলন, সানোয়ার হোসেন কচি, অমিত হাসান বাধন, নিজামুল হক চুন্নু, পরশ হোসেন, শোভন রয়, অন্তর শিকদার, মির্জা আহমেদ, ইয়াসিন উত্তর, রামিম রহমানসহ জেলা স্বেচ্ছাসেবকলীগের শতাধিক নেতৃবৃন্দ। প্রতিবাদ মিছিল সমাবেশটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মানব চাকী।





