Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

admin • 19 Aug 2024, 11:30 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় বিষধর সাপের কামড়ে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যূ হয়েছে। রবিবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ফকিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটিকে নিজ বাড়ি থেকে রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে একটি বিষধর সাপটি দংশন করে। তাকে হাসপাতালের নিয়ে যাওয়ার আগেই শিশুটি মৃত্যুবরণ করে।
পরে সাপটিকে পিটিয়ে মেরে ফেলা হয়। তবে সাপটির সঠিক নাম কেউ বলতে পারছেন না। স্থানীয়রা ধারণা করছেন এটা বিষধর কালকেউটে সাপ বলে মন্তব্য করেন কেউ কেউ।
এই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।