Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

admin • 06 Sep 2025, 05:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বলছে, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে ফকির লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ গেট পার হয়ে ভেতরে ডান পাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে।

লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েনের বিশেষ কোনো কারণ আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার জানেন গতকাল রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতর্কতার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।