Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

admin • 07 Mar 2026, 09:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ও ইফতার সামগ্রী বিক্রি এবং সংরক্ষণের অভিযোগে কুষ্টিয়া শহরে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 
শনিবার (৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার এন.এস রোড বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কাপড়ের দোকান, জুতা ও স্যান্ডেলের দোকান, কনফেকশনারি এবং ইফতার সামগ্রী বিক্রির দোকানগুলোতে মনিটরিং করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্য ও ইফতার সামগ্রী প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।  
এর মধ্যে জমজম সুইটস অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা, নিউ শাহিন বেকারিকে ১০ হাজার টাকা এবং শাহিন বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী।  
তিনি জানান, জনস্বার্থে বাজার তদারকি জোরদার করা হয়েছে, বিশেষ করে রমজান মাসে ইফতার সামগ্রী বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।  

অভিযানে সহযোগিতা করেন কুষ্টিয়া সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম দায়িত্ব পালন করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।