Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে দোয়া মাহফিল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে দোয়া মাহফিল

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল তিনটায় জেলার পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র অভিবাক ও তাওহীদ জনতার উদ্যোগে আয়োজক কমিটির উপদেষ্টা অধ্যাপক রাজী উদ্দিন আহমাদ শাহীনের সভাপতিত্বে, শহর সেক্রেটারি মোহাম্মদ আজমল হক এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী যশোর অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমীর অধ্যাপক খন্দকার এ. কে. এম. আলী মুহসিন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

এসময় আরো বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারী সূজা উদ্দিন জোয়াদ্দার, কেন্দ্রীয় সূরা সদস্য শাজাহান আলী মোল্লা, জেলা সহকারী সেক্রেটারি খাইরুল ইসলাম রবিন, জেলা সুরা কর্মপরিষদ সদস্য হাফেজ রফিক উদ্দিন আহমদ, কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইস, শহর শিবির সভাপতি হাফেজ সেলিম রেজা, জেলা শিবির সভাপতি ইমরান খান প্রমূখ।

উক্ত সমাবেশে বক্তরা শেখ হাসিনা সরকারের নির্যাতনের কথা তুলে ধরেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদদের মাগফেরাত কামনা করা হয় ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।