Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

admin • 15 May 2025, 09:04 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাকের গাছ কাটার সময় বজ্রপাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ৪টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে। এ সময়ই বজ্রপাতে খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে বিজয় (২১) নিহত হন এবং একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন। নিহত বিজয় কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা চারটার সময় মিরপুর উপজেলা জুড়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় খাড়ার মাঠের মধ্যে বিজয় ও সুজন দুইজনই তামাক গাছের ডাটা কাটতেছিল। মেঘের শুরুতেই হঠাৎ তীব্র বজ্রপাতে দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন এবং সুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে জানা যায়।

 

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।