Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুষ্টিয়ায় 'বঙ্গবন্ধু' চত্বরকে শহীদ চত্বর ঘোষণা

admin • 06 Aug 2024, 10:03 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় 'বঙ্গবন্ধু' চত্বরকে শহীদ চত্বর ঘোষণা

কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ের বঙ্গবন্ধু চত্বরকে শহীদ চত্বর ঘোষণা করেছে আন্দোলনকারী ছাত্র জনতা। মঙ্গলবার বাদ আছর সেখানে গায়েবানা জানাজা শেষে এ ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা।

 

সোমবার এ চত্বরেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন কয়েকজন। তাই এ চত্বরকে শহীদ চত্বর নামকরণ করে ঘোষণা দেওয়া হয়েছে।

দু’দিন আগে এ চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর করে গলায় জুতার মালা দিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরদিন ড্রেজার ভিড়িয়ে সেটি ভেঙে ফেলে আন্দোলকারীরা। সেই ভাস্কর্যের অবশিষ্ট অংশের উপর ব্যানার টানিয়ে শহীদ চত্বর ঘোষনা করছেন আন্দোলকারীরা।

 

উল্লেখ্য যে, বিগত সময়ে কুষ্টিয়া পৌরসভার সৌন্দর্য বৃদ্ধির জন্য এ পাঁচ রাস্তার মোড়ে জাতীয় ফুল শাপলার ভাস্কর্য তৈরি করা হয়। পরবর্তীতে সেই শাপলা ভেঙে সেখানে শেখ মুজিবুর রহমানসহ ৪ জাতীয় নেতা ভাস্কর্য তৈরি করে। শেখ মুজিবুর রহমানের মূর্তি তৈরি করায় আন্দোলনও করে কুষ্টিয়ার তৌহিদী জনতা। এ নিয়ে মঙ্গলবাড়িয়া মাদ্রাসার ছাত্ররা রাতের আধারে শেখ মুজিবুর রহমানের মূর্তির হাত ভেঙে ফেলায় তাদেরকে আটকও করা হয়।

 

অবশেষে সেই মূর্তিকে পাহারার জন্য প্রতিদিন পুলিশও নিযুক্ত করা হয়। সেই ভাস্কর্যটি ছাত্র আন্দোলকারীরা ভেঙে সেখানে তাদের দাবীকৃত ব্যানার ঝুলিয়ে দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।