Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় নিষিদ্ধ আ. লীগ নেতা গুলিবিদ্ধ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নিষিদ্ধ আ. লীগ নেতা গুলিবিদ্ধ

কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তের গুলিতে শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। 

 রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদরপুর বাজারে এ ঘটনা ঘটে। 

আওয়ামী লীগ নেতা আজম উপজেলার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই এলাকার মৃত আবুল মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ শফিকুল ইসলাম আজমকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ রাউন্ড গুলির খোসা, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সদরপুর বাজারে একটি তামাকের গোডাউনে বসেছিলেন শফিকুল ইসলাম। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ছুটে গিয়ে আজমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এ সময় সেখান থেকে একটি পরিত্যক্ত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এই মোটরসাইকেলটি ফেলে গেছেন। তবে কী কারণে আজমকে গুলি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।