Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার,

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার,

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় নিজ ঘর থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

 

নিহত ওই যুবকের নাম আব্দুর রহমান উজ্জল (৩৩)। তিনি পাটিকাবাড়ী গ্রামের ওসমানের ছেলে। তিনি এলাকায় ক্ষুদ্র ঋণের একটি সমিতি পরিচালনার কাজ করতেন।

রবিবার (০৮ জুন)সকালে তার নিজ বাড়ি থেকে উজ্জলের মরদেহ উদ্ধারের পর এটি হত্যা নাকি আত্মহত্যা এটি খতিয়ে দেখছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ৫ জন মিলে এলাকায় একটি সমিতি খুলে টাকা তুলে ক্ষুদ্র ঋণ দেয়ার কর্ম করতেন উজ্জল। পারিবারিক বিরোধ ও স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় দুই বছর ধরে উজ্জল বাড়িতে একা থাকতো। একসময় সন্ত্রাসীদের সাথে যোগাযোগ ছিল উজ্জলের। সকালে উজ্জলের কোন সাড়া শব্দ না পেয়ে তার ফুপু ঘরের জানালা খুলে দেখতে পান উজ্জল রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে উজ্জ্বলের মরদেহ উদ্ধার করে।

 

উজ্জলের ফুপু জানান, কোন গুলির শব্দ শুনতে পাননি। রক্তাক্ত মরদেহ দেখেই পুলিশকে খবর দেন তারা।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার (ওসি)মেহেদী হাসান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পাশ থেকে উদ্ধার হওয়া পিস্তল জব্দ করা হয়েছে। সে নিজেই নিজেকে গুলি করেছে নাকি অন্য কেউ তাকে হত্যা করে পিস্তল ফেলে গেছে এসব খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আরো বিস্তারিত জানানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।