কুষ্টিয়ার আলামপুরে শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর স্মরণে স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আলামপুর ইউনিয়ন শাখা কৃর্তক আয়োজিত শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর স্মরণে স্মৃতি চারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম নিজামী, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম, আলামপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ সাদ আহমেদ, মাওঃ বাহাউদ্দীন আল মামুন আরো অন্যান্য উলামাগন।





