Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

কুষ্টিয়ায় দিনে দুপুরে পুলিশ পরিচয়ে ছিনতাই

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় দিনে দুপুরে পুলিশ পরিচয়ে ছিনতাই

পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর দেহ তল্লাশি করে সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে দুই অস্ত্রধারী যুবক। খোদ দিনে-দুপুরে এই ঘটনা কুষ্টিয়ার মিরপুর এলাকায়। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটছে এবং আমরা নিয়মিত তদন্ত করছি, আসামিও ধরছি।

 

জানা গেছে, রোববার দুপুর ৩টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৮মাইল এলাকা হয়ে দৌলতপুরের ব্যবসায়ী এনামুল হক মালামাল বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন শহর থেকে, পথে একটি মোটরসাইকেল তাদের শ্যালো চালিত গাড়ির গতিরোধ করে পুলিশ পরিচয় দেয় এবং দেহ তল্লাশি করে নগদ প্রায় ৮০ হাজার টাকা এবং একটি ৮শ'-৯শ' টাকা মূল্যের মোবাইল ফোন পায়।

 

ফোনটি রেখে নগদ টাকা নিয়ে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে সজোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা। এসময় ওই দুই ছিনতাইকারীর কাছে একটি পিস্তল এবং একটি ছুরি ছিলো।

 

এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ইতোমধ্যে আমাদের দু'টো টিম বিষয়টি নিয়ে কাজ করছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।