Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় ট্রাকচাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৫

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রাকচাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৫

কুষ্টিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী এবং দুজন পুরুষ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া হাইওয়ে বাইপাসে কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। এসময় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাসবাহী একটি ট্রাকের নিচে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিনজন নিহত হয়। গুরুতর অবস্থায় দুজনকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আল ওবায়েদ জানায়, চালক পালিয়ে গেছে। ট্রাকটিকে হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।