Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মিডিয়া কর্মী কর্মশালা

admin • 04 Sep 2025, 10:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মিডিয়া কর্মী কর্মশালা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচার ও মিডিয়া কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলার প্রচার ও মিডিয়া বিভাগের বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ (রাহি.) অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক এনামুল হক এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক ড. কামরুল হাসান , জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, দৈনিক সংগ্রামের সংবাদদাতা মাহমুদ শরীফ ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাজহারুল হক মমিন।

বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।