Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ

admin • 07 Mar 2026, 07:49 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসল করতে গিয়ে দুই কন্যা শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চলছে।

 
শনিবার (৭ মার্চ) দুপুরের দিকে খোকসা উপজেলার গড়াই নদীর একটি ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারজন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোত ও গভীরতার কারণে তাদের মধ্যে দুইজন তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।  
নিখোঁজ দুই শিশুর মধ্যে একজন হলো ফারুকের মেয়ে তাইবা (৬) এবং অপরজন সোহেলের মেয়ে সুরাইয়া (৭)। তাদের বাড়ি খোকসা উপজেলার ওসমানপুর চরপাড়া আদর্শ গ্রামে।
ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীও উদ্ধার কাজে সহায়তা করছেন।  

শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।