Thursday, 12 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না : এনসিপি নেত্রী মিতু এমপি নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হলো, ধরা পড়ল সিসি ক্যামেরায় আশুলিয়ায় আজও ৫ কারখানায় ছুটি ঘোষণা এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
জাতীয়

কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ
ছবি সংগৃহিত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

 

সমাবেশে গত ৬ নভেম্বর নারী ঘটিত কথোপকথন নিয়ে অভিযোগ তুলে আমির হামজা সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, ওই অডিওতে আমির হামজার কন্ঠে স্পষ্ট শোনা গেছে আমি ভুল করেছি সেই সঙ্গে বিভিন্ন ধরনের চ্যাটিংয়ের স্ক্রিনশট আমরা দেখতে পেয়েছি। একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে মনে করেন তাঁরা। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

বক্তারা আরও বলেন, নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করেন তাঁরা। তাই মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাঁকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা।

 

সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে তার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

 

এ বিষয়ে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।