Thursday, 12 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না : এনসিপি নেত্রী মিতু এমপি নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হলো, ধরা পড়ল সিসি ক্যামেরায় আশুলিয়ায় আজও ৫ কারখানায় ছুটি ঘোষণা এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে দ্য গার্ডিয়ানের সংবাদ প্রকাশ কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
জাতীয়

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
ছবি সংগৃহিত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর জেলার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নুসরাত তাবাসসুম।

 

রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া জেলা এনসিপি। জেলা এনসিপির সভাপতি জান্নাতুল ফেরদৌস টনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে এনসিপির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি।

 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি কক্ষ ও দুটি ছাগল আগুনে পুড়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।