Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ
সারা দেশ

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা

• • পঠিত 5 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা
ছবি সংগৃহিত

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এতে দুই উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে।
 

 

বুধবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

 

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় সেখানে থাকা কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ডিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।


 

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন ডিবির উপপরিদর্শক (এসআই) রকিব উদ্দিন জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তারা বাসায় ফিরেছেন।

 

হামলার শিকার ও মামলার বাদী এসআই রকিব উদ্দিন জনি জানিয়েছেন, এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেছেন। চিকিৎসার জন্য সিটি স্ক্যান কক্ষে প্রবেশ করবেন জানিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
 

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে।
 

 

পুলিশ সুপার আমিনুল ইসলাম জানিয়েছেন, কলেজ ক্যাম্পাসে ডিবি পুলিশের একটি দল মাদক উদ্ধারে গেলে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় এবং পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এজাহারের কপি হাতে পেলে আসামিদের বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।