Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ
সারা দেশ

সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক
ছবি সংগৃহিত

চট্টগ্রামে সিঙ্গারা না পেয়ে ক্যান্টিন কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার অভিযোগ উঠেছে ডা. জাস্টিন ক্লাম্প নামের এক চিকিৎসকের বিরুদ্ধে। ক্যান্টিনের নারী কর্মীদের সামনেই ওই কর্মচারীর (৩১) সঙ্গে এমন আচরণ করেন চিকিৎসক। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র এপিক হেলথ কেয়ারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চিকিৎসক ডা. জাস্টিন ক্লাম্প এপিক হেলথ কেয়ারে নিয়মিত আল্ট্রাসনোগ্রাফি করেন।

 

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ডা. জাস্টিন ক্লাম্প নিয়মিত এপিকের ক্যান্টিন থেকে সিঙ্গারা খান। দুপুরে ক্যান্টিনে সিঙ্গারা না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে কাইয়ুমকে দ্রুত তার কাছে যেতে বলেন। কাইয়ুম সেখানে গেলে চিকিৎসক তার নারী কর্মীদের সামনেই অণ্ডকোষ চেপে ধরেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঘটনার পর গতকাল রাত ৮টার দিকে শারীরিক পরীক্ষা করাতে কাইয়ুমকে এপিক হেলথ কেয়ারে আনা হয়। এ ঘটনায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. জাস্টিন ক্লাম্প তা অস্বীকার করেন। তিনি বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি আমার জানা নেই। আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? কিছু জানার থাকলে তাদের কাছেই জিজ্ঞেস করেন।’

 

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, নারী কর্মীদের সামনেই কাইয়ুম নামের এক ক্যান্টিন কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরার ঘটনা ঘটেছে। একজন চিকিৎসকের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে নারী কর্মীদের সামনে ঘটনাটি ঘটায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং অপদস্থ বোধ করছেন। ঘটনার সময় আমি মিটিংয়ে ছিলাম। পরে ভুক্তভোগী কর্মচারী আমাকে বিষয়টি জানান।

 

ওই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত চিকিৎসক এপিকের বেতনভুক্ত কর্মচারী নন। তাই এ বিষয়ে প্রতিষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।