Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুষ্টিয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামীদুর্গাপুরের আসাননগর গ্রামে দুই গ্রুপের মাঝে গোলযোগ সৃষ্টি হয়।

এ ঘটনায় হাবিল (মেম্বর সাবেক) এর পুত্র মামুন মেম্বরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। স্থানীয়রা মামুনকে আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন গোস্বামী দুর্গাপুর ইউপি সদস্য।

তথ্য সূত্রে জানা গেছে, আসাননগর গ্রামের মাতব্বর হাবিল মেম্বর ও মৃত জুর আলীর ছেলে সালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গোলযোগ চলছিলো।

 

দুই গ্রুপের লোকজন একে অপরের মাঠের ফসল কর্তন, দোকান ভাঙচুর সহ বিভিন্ন ভাবে অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ে। গত ১৯ আগস্ট বিকেলে দুই গ্রুপের সাথে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এবং একজনকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে রয়েছে।

ঘটনার বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান জানান, আসাননগর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন মাঠে কাজ করে যাচ্ছে। তবে গত ১৯ আগস্টের ঘটনায় ইবি থানায় অভিযোগ দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।