Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমিল্লায়  শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিকার

কুমিল্লায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং এ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১১ আগস্ট) কুমিল্লার নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীরাসহ বিভিন্ন বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

 

ভোক্তা অধিকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে তা একটি ইতিবাচক দিক। তাদের মাধ্যমেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে জনসাধারণের সচেতনতা বাড়বে। যেহেতু শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে পারবে না তাই ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বাজার মনিটরিংয়ে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানান, কুমিল্লাতে সাতটি টিম বাজার মনিটরিং করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শিক্ষার্থীদের সঙ্গে আসায় শিক্ষার্থীরা যেখানে অনিয়ম দেখবে সেখানেই ব্যবস্থা নেয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।  

কুমিল্লার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বাজার মনিটরিং করছে। আমার এটিকে সাধুবাদ জানাই। আমরা চাই সম্মিলিতভাবে আমরা এই কাজগুলো করি। এর ফলে ইতিবাচক পরিবর্তন হবে বলে আশা করি। তবে যেহেতু ছাত্ররা আইনি পদক্ষেপ করতে পারবে না তাই আমার তাদের জানিয়েছি। যদি কোথাও অনিয়ম দেখে তাহলে যেনো আমাদেরকে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।