Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

কুমারখালী প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালী প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুমারখালী প্রেসক্লাবের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় যুগান্তর ও মাইটিভির প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক বকুল চৌধুরী।

 

অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদক সোহাগ মাহমুদ, সংগ্রাম পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মাহমুদ শরীফ,গণমুক্তির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জাকির আলীর শুভ,সাংবাদিক সবুজ হোসেন,আরিফ খান,মোহনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথি ঘোষ,বিজয় টিভির প্রতিনিধি তানভীর লিটন,কালবেলা ও চ্যানেল এস প্রতিনিধি মনোয়ার হোসেন,এশিয়ান টিভির খোকসা  প্রতিনিধি পুলক সরকার,আনন্দ টিভির প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রিগান,আমার সংবাদ প্রতিনিধি মাসুদ রানা,মানব কণ্ঠের সাংবাদিক পলাশ ঘোষ,সাংবাদিক নয়ন সেখ, দ্যা মিরর অব বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সামরুজ্জামান (সামুন), অপরাধ অনুসন্ধানের মাহামুদ হাসান, বার্তা টিভির আতাউর রহমান সুজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

সভায় কুমারখালী প্রেসক্লাবের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে দেশের বর্তমান ও সমসাময়িক সকল বিষয়ে প্রেসক্লাবের সকল সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

দেশ ও দশের সার্বিক উন্নয়নে নিরপেক্ষতার সাথে গণমাধ্যম কর্মীদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানান কুমারখালী প্রেস ক্লাবের নেতৃস্থানীয়রা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।