Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে ২০০ ভ্যান চালক পেলেন বিনামূল্যে লাইসেন্স

admin • 18 Sep 2025, 07:29 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ২০০ ভ্যান চালক পেলেন বিনামূল্যে লাইসেন্স
কুষ্টিয়ার কুমারখালীতে দুইশত ভ্যান চালকদের মাঝে বিনামূল্যে পৌর লাইসেন্স বিতরণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে উপজেলার বড় মসজিদ ইদগাহ ময়দানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের হাত পাখার মনোনীত প্রার্থী আনোয়ার খান।   অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা পৌর শাখা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান সোনা সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।