Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা-ভাংচুর গ্রেপ্তার ১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় হামলা-ভাংচুর গ্রেপ্তার ১

কুষ্টিয়ার কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি ভাংচুর করায় নৌকার সমর্থককে জেল ও জরিমানা করা হয়েছে।

 

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধায় উপজেলার নন্দলানপুর ইউনিয়নের সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মো. শরিফকে ৫ হাজার টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমিরুল আরাফাত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের সমর্থক শরিফের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়। এটি দেখতে পেয়ে সেখানকার স্থানীয় লোকজন শরিফকে আটক করে প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থল গিয়ে শরিফকে ৫ হাজার টাকা জরিমানা ও ভ্রাম্যমাণ আদালতে একদিনের কারাদণ্ড প্রদান করেন।

 

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আকিবুল ইসলাম বলেন, গাড়ি ভাংচুর করায় স্থানীয় ইউপি সদস্য শরিফ মেম্বারকে ভ্রাম্যমাণ আদালতে ১ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আমিরুল আরাফাত বলেন, নির্বাচনীয় আচরণ বিধিমালা, ১১(ক) ধারা মোতাবেক স্বতন্ত্র প্রার্থীর সভা সমাবেশে হামলা ও গাড়ি ভাংচুর করায় ভ্রাম্যমান আদালতে এক জনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।