Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

admin • 19 Nov 2024, 11:24 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া ও বানিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে  আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরের দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাসেল উদ্দিন ও বখতিয়ার হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ একলাখ ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া, অন্য আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে ১টি এয়ারগান ও ১৭৭ রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।