Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া

admin • 14 Jul 2024, 09:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম ও দোয়া

কুষ্টিয়ার কুমারখালীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং দৈনিক যুগান্তর পত্রিকা ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ।

রোববার দুপুরে তেবাড়িয়া হাজী আলিমদ্দি ওয়াকফ এষ্টেট উম্মুল কুরা ইসলামি মাদ্রাসা ও এতিমখানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি লিপু খন্দকারের সার্বিক তত্বাবধানে দোয়া অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আমির টিপু, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী হিরো, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ সভাপতি মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য শাহিন বিশ্বাস, সমাজকর্মী মো. চঞ্চল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন ।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানা এবং উম্মুল কুরা ইসলামি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন মাজহারী ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।