Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ,আহত-১

admin • 30 Aug 2024, 07:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ,আহত-১

কুষ্টিয়ার কুমারখালীতে মসজিদের নাম পরিবর্তন ও কমিটি বিলুপ্ত নিয়ে হামলায় একজন আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের খন্দকার বাড়ি জামে মসজিদের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে।

 

আহত হয়েছেন জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে আরিফুল ইসলাম (৩৭)।

 

জানা যায়, আওয়ামীলীগ নেতা আইনুদ্দিন সভাপতি ও আব্দুর রাজ্জাক মদো সাধারণ সম্পাদক হিসেবে মসজিদ কমিটি গঠনের পর খন্দকার বাড়ি জামে মসজিদের নাম পরিবর্তন করে হাসিমপুর মধ্যেপাড়া জামে মসজিদ নামকরণ করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

 

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই মুসল্লীরা মসজিদের পূর্বের নাম ফিরিয়ে আনা এবং কমিটি বিলুপ্ত করার চেষ্টা করেন। এবং শুক্রবার জুম্মার নামাজের পর এ বিষয় নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মদোর নেতৃত্বে ফরিদ, মালেক,জিদান,শাকিল ও তুফানসহ কয়েকজন আরিফের উপর হামলা করে মারাত্নক আহত করে।

 

এবং আরিফকে মসজিদের ভিতরে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে মুসল্লী ও স্থানিয় জনগণ আরিফকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আরিফ চিকিৎসাধীন রয়েছেন।

 

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।