Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ভোক্তা অধিকার বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার

admin • 30 Oct 2023, 03:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ভোক্তা অধিকার বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক সেমিনার

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের লক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ( ৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সেমিনারের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে সেমিনারে বক্তব রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু ও মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার পরিদর্শক ( তদন্ত) সুকল্যাণ বিশ্বাস, কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, পৌর কাউন্সিলর এস এম রফিক, সাংবাদিক কে এম আর শাহিনসহ প্রমূখ।

 

এসময় উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।