Friday, 6 November 2026
শিরোনাম
১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে
জেলার খবর

কুমারখালীতে বিএনপি জামায়াতের অবস্থান কর্মসূচি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিএনপি জামায়াতের অবস্থান কর্মসূচি

১৫ আগষ্টকে কেন্দ্র করে সারা দেশব্যাপী বিএনপি জামাতের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালীতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি-জামায়াত ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হোসেনের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে সকাল ১০ টা থেকে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. রাসেল উদ্দিন বাবুর নেতৃত্বে রেল স্টেশন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলনের নেতৃত্বে হলবাজার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের নেতৃত্বে বাসস্ট্যান্ড ও ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান ও সদস্য সচিব আবু কাউসার অপুর নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়।

সেময় কুমারখালীর হলবাজার, রেল ষ্টেশন ও বাসস্টান্ডে পৃথক পৃথক ভাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমাখালী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নুরুল ইসলাম আনছাড় প্রাঃ, উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, কুষ্টিয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে এম আলম টমে, বিএপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন প্রমূখ।

উল্লেখ্য, ১৫ই আগষ্ট শেখ মজিবুর রহমানের মৃত্যবার্ষীকীকে কেন্দ্র করে কুমারখালীতে প্রতিবছর প্রায় ১ডজন স্থানে নানা কর্মসূচি পালন করতো স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন । তবে শেখ হাসিনা সরকার পদত্যাগের পর বিএনপি জামাতের অবস্থান কর্মসূচির প্রভাবে বৃহঃবার আর কোন কর্মসূচি পালত করতে দেখা যায়নি কুমারখলী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।