Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

admin • 08 Dec 2023, 08:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, সড়ক অবরোধ

কুষ্টিয়ার কুমারখালীতে বাসের ধাক্কায় আব্দুল কাদের (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪ টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু।

 

আব্দুল কাদের উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মৃত হুরমত মন্ডলের ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কস্থ ফুলতলা মসজিদে নামাজ শেষে সড়ক পারাপারের সময় কুষ্টিয়াগামী অনিক পরিবহন (১৫-৭৮৩৮) নামের বাসটি ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

অপরদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২০ মিনিট ধরে সড়ক অবরোধ করে রাখেন উৎসুক জনতা। পরে কুমারখালী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

ঘটনাস্থলে সরেজমিন গেলে থানার উপ পরিদর্শক মো. আশরাফুল ইসলাম জানান, বাসের ধাক্কায় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক জনসাধারণ রাস্তা অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

 

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।