Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

কুমারখালীতে দেশীও অস্ত্রের আঘাতে ৪ ছাত্রলীগ কর্মী আহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুমারখালীতে দেশীও অস্ত্রের আঘাতে ৪ ছাত্রলীগ কর্মী আহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছাত্রলীগের সহসভাপতির হাসুয়ার আঘাতে ছাত্রলীগের ৪ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে আরিফুল নামের একজনের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে কুমারখালী শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে। অন্যান্যদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন- পৌরসভার কাজীপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫), বাটিকামারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (২৫), বড় মালিয়াট গ্রামের খালেক আলীর ছেলে জুয়েল ও সম্রাট (২৪)।

 

আহত সম্রাট জানান, রাত সাড়ে ১০ টার দিকে শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় চা পান করতে গেলে পৌর ছাত্র লীগের বহিষ্কৃত সহসভাপতি পাপ্পুর নেতৃত্বে তুর্য, রামিম, আলিফসহ ৪/৫ জন এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় হাসুয়ার আঘাতে আরিফের পেট কেটে ভূড়ি বের হয়ে গেলে স্থানীয়রা আহত সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকীরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৪ জন রাজশাহী ও কুষ্টিয়া চিকিৎসাধীন আছেন। জড়িতদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

ক্যাপশন : আরিফুলের আহত ও সুস্থ অবস্থার ছবি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।