Saturday, 14 November 2026
শিরোনাম
কুমারখালীতে জিএসআর ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার : তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতেই ফেরত দিতে চায় ভারত কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ সৌদিতে বিবাহবহির্ভূত সন্তান জন্ম, প্রবাসী নারীকে ১০০ বেত্রাঘাতের সাজা সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার শেখ হাসিনার লাশ ও এদেশে আসবে না : এনসিপি নেত্রী মিতু এমপি নুসরাতের বাড়িতে কীভাবে আগুন দেওয়া হলো, ধরা পড়ল সিসি ক্যামেরায় আশুলিয়ায় আজও ৫ কারখানায় ছুটি ঘোষণা এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমা হামলার অভিযোগ
ফুটবল

কুমারখালীতে জিএসআর ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

• • পঠিত 249 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জিএসআর ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ছবি সংগৃহিত

মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ আর গোলের উত্তেজনা। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে এলঙ্গী জুনিয়র একাদশকে ট্রাইবেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাটিকামারা মহুরম ফজিবর রহমান একাদশ।

 

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলার রাজা ফুটবল’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের তেবাড়ীয়া তিন গম্বুজ জামে মসজিদ সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তেবাড়ীয়া জিএস আর ক্লাব এ টুর্নামেন্টের আয়োজনে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার সার্বিক সহযোগীতা করে। খেলা দেখতে মাঠে ভিড় করেন স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা।

 

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল জয়ের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ২-০ গোলের ব্যবধানে এলঙ্গী জুনিয়র একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় বাটিকামারা মহুরম ফজিবর রহমান একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দে অনুষ্ঠানের প্রধান অতিথি ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী। 

 

অনুষ্ঠানের প্রধান অতিথি সুজয় চাকী বলেন, খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি হয়। তাই তরুণদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।