পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক,প্রশাসনিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৭৮, কুষ্টিয়া-৪ ( কুমারখালী-খোকসা) আসনের মাননীয় সংসদ সদস্য মো: আফজাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: আফতাব উদ্দিন ও খোকসা উপজেলা আমীর মো: নজরুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন মাওলানা নুর মোহাম্মদ।
কুমারখালী উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন অর রশীদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমারখালী উপজেলা আহ্বায়ক অধ্যাপক হেলাল উদ্দিন, খোকসা উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মুর্শিদ আলম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, কুমারখালী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন আহমেদ, খেলাফত মজলিশের কুমারখালী উপজেলা সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক,সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, কবি-সাহিত্যিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার স্থানীয় বিশিষ্টজনেরা ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এক্সক্লসিভ
কুমারখালীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা
admin
• 11 Mar 2026, 05:05 AM
• পঠিত 0 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





