Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত

admin • 27 Sep 2025, 05:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত
গণপরিষদ নির্বাচন,নতুন সংবিধান, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে  উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার গড়াই সেতু র দক্ষিণ পার্শ্বে জাতীয় নাগরিক পার্টি কুমারখালী উপজেলা শাখার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চলীয়) নয়ন আহমেদ। কুমারখালী উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী আইনজীবি আবুল হাসেম বাদশার সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জান্নাতু্ল ফেরদৌস টনি, যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহীন ও আলমাস হাসান,কুমারখালী উপজেলার যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান আলী প্রমূখ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।