Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

কুমারখালীতে কম খরচে অধিক লাভের সমলয় চাষাবাদ শুরু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কুমারখালীতে কম খরচে অধিক লাভের সমলয় চাষাবাদ শুরু

২০২৩ - ২০২৪ অর্থবছরে রবি মৌসুমে কুষ্টিয়ার কুমারখালীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষে রাইচ ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো হাইব্রিড ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় আয়োজনে শনিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জংগলি এলাকায় এ চাষাবাদের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান। জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ পরিচালক ড. হায়াত মাহমুদের সভাপতিত্বে এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউএনও মো. মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেনসহ প্রমূখ।

 

এবিষয়ে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলাম জানান, সমলয় অর্থ হচ্ছে - আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে একই মাঠে, একই সাথে একই জাতের হাইব্রিড ফসল উৎপাদন করা। এতে কৃষি জমির অপচয়রোধ হয়। রোগ বালাই কম হয়। অল্প খরচে অধিক ফলন পাওয়া যায়।

 

তিনি আরো জানান, ২০২৩ - ২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জংগলি এলাকায় ১৫০ বিঘা ( ৩৩ শতকে বিঘা) জমিতে বোরো ধান ( হাইব্রিড) ছক্কা জাত সমলয় পদ্ধতিতে চাষাবাদ করছে ১২০ জন কৃষক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।